superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

মুহাম্মাদ আবু মুসা : প্রধানমন্ত্রী ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত রবিবার বগুড়ার গাবতলী উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ (গাব গাছ) রোপণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বৃক্ষরোপণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ও পরিবেশবাদী নেতা ফজলে বারী রতন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম।
এরপর গাবতলী সরকারি কলেজে গাব গাছ রোপণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কবীর রানা। এসময় কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। শেষে গাবতলী পৌরসভা চত্বরে গাব গাছ রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম রিপন, লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, উপজেলা বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি বিপ্লব কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলে রাব্বী রতন, আহসান হাবিব, রতন, তৌহিদসহ বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

1

সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

2

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

3

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

4

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

5

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

6

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

7

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

8

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

9

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

10

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

11

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

12

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

13

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

14

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

15

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

16

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

17

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

18

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

19

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন