superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত তাজমীম আরেফিন সিদ্দিকী মীম উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত বাবা নুরুল বাশার মিয়া আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন ॥ দক্ষ যুবশক্তি গড়ার আহ্বান

1

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

2

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

3

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

4

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

5

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

6

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

7

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টিনন্দনসহ ৩টি প্রকল্পের উদ্বোধন

8

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কম

9

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

10

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

11

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

12

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাস

13

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

14

বিনামূল্যেই দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

15

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

16

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

17

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

18

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

19

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন