superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীর সুস্বাদু মাছের চাহিদা রয়েছে দেশব্যাপী। প্রতিদিন জেলেরা নদী থেকে এইসব মাছ ধরে ভোরে বিক্রি করতে আসে স্থানীয় মতি সাহেবের ঘাটে। এই মাছকে ঘিরেই ভোর হতেই নদীর পাড়ে বসে জমজমাট নিলামের বাজার, যেখানে পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখর থাকে পুরো এলাকা। ভোরের আলো ফুটতেই নদীর চর এলাকা থেকে মাছ ভর্তি নৌকা এসে ভিড়ে নদী পাড়ে। একে একে ওঠানো হয় বোয়াল, চিতল, আইড়, ট্যাংরা, গুলশা, চিংড়ি, বাইলা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ। এরপরই শুরু হয় নিলাম, চলে ক্রেতাদের হাঁকডাক।
সিরাজগঞ্জ সদর উপজেলার মতি সাহেবের ঘাট এলাকায় অর্ধশতাধিক বছর ধরে বসে এই মাছের বাজার। নির্দিষ্ট কোনো আধুনিক মৎস্য আড়ৎ না থাকলেও প্রতিদিন ভোরে এখানে ভিড় করেন রাজধানীসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বিক্রেতা। হোটেল ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারাও টাটকা নদীর মাছের আকর্ষণে সকাল সকাল ছুটে আসেন এই ঘাটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মতিন সাহেবের মাছঘাটে কাজলি, বাতাসি, বোয়াল, টেংরা, গোসাসহ বিভিন্ন সুস্বাদু নদীর মাছ পাওয়া যায়। তাজা মাছের জন্য এই ঘাটে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে।
মাছ বিক্রেতা সোলায়মান হোসেন জানান, প্রতিদিন ভোর থেকে এই বাজারে চলে বেচাকেনা। এই বাজারে বড় বোয়াল, আইড়, রুই, কাতলা মাছের দাম কেজিপ্রতি ১ হাজার ৪শ’ থেকে ২ হাজার টাকা।  ছোট মাছ বিক্রি হয় ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা কেজি। বর্ষা মৌসুমে প্রতিদিন ২ থেকে আড়াই লাখ টাকার  মাছ বিক্রি হয়ে থাকে।
সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম (দায়িত্বপ্রাপ্ত) জানান, যমুনা নদীতে দেশি মাছের যে প্রাচুর্য রয়েছে তার একটি বড় অংশই এই ঘাটে আসে। প্রতিদিন জেলেরা রাতভর মাছ ধরে ভোরে এখানে নিয়ে আসেন। ঘাটটি উন্নত না হলেও জেলেদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মাছ ঘাটটি আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। উন্নয়ন করা হলে জেলেরা আরও ভালো সুবিধা পাবেন এবং ক্রেতাদের জন্যও পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
সংশ্লিষ্টদের মতে, যমুনা নদীতে মাছের প্রাচুর্যে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জেলেদের জীবিকায় প্রাণ ফিরে পেয়েছে। তবে এই উৎপাদন টেকসই রাখতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাব্যাথা উপশমে আদা

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

2

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

3

আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্

4

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

5

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

6

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

7

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

8

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

9

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

10

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, চরাঞ্চলে বাড়ছে দুর্ভোগ

11

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

12

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

13

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

14

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

15

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

16

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

17

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয়

18

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি

19

রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন