superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

রাউজান প্রতিনিধি : বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জাতীয় উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়”। তারই ধারবাহিকতায় গত শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সাংবাদিক সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে রাউজানের ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এসময় জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ১২নং উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্বআবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুল প্রমুখ।
এসময় বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

1

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

2

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

3

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

4

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

5

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

6

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

7

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

8

রাজশাহীতে রেল কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলা দায়ের ও পাল্

9

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

10

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

11

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

12

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

13

রাউজানে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষর

14

সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি : প্রধানমন্ত্রী

15

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

16

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

17

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

18

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

19

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন