superadmin
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওস্তাদ অমিতাভ বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে এতিমদের খাবার পরিবেশন ও শুভেচ্ছা উপহার প্রদান

রতন বড়ুয়া : চট্টগ্রাম বেতারের প্রথম ও সর্বভারতীয় শিল্পী ওস্তাদ অমিতাভ বড়ুয়ার ১৯তম মৃত্যুবার্ষকী উদযাপন উপলক্ষে ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন এর আয়োজনে গত শুক্রবার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি মহাবিহারে ওস্তাদজীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দুস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ ও অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়ার পরিচালনায় এবং সংগীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন অমিতাভ বড়ুয়ার সন্তান অধ্যাপক দিপংকর বড়ুয়া, রবীন্দ্র সংগীত শিল্পী পাপিয়া বড়ুয়া, অধ্যাপক উজ্জ্বল মুৎসদ্দি, শিক্ষক শাবলু বড়ুয়া ও চন্দ্রিমা বড়ুয়া মুনমুন।
এসময় উপস্থিত ছিলেন যোগেন্দ্র আরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রিয়তিষ্য স্থবীর, সমাজসেবক নিরুপম বড়ুয়া নীরু, সুমিত বড়ুয়া লাভলু, সুমন্ত বড়ুয়া শুভ, ড্যানি বড়ুয়া, চন্দ্রা বড়ুয়া, অধ্যাপিকা পুষ্পিতা বড়ুয়া, সংগঠক ডালিম বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, বিজয় বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, স্বদেশ বড়ুয়া ও নটু মৎসুদ্দী।
এসময় ১২০ জন অনাথ শিশুর মাঝে খাবার বিতরণ এবং ২৬টি দুস্থ পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়। 
এসময় বক্তারা বলেন, ২০২২ সাল থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে এই সাহায্য প্রদান করা হয় এই ফাউন্ডেশন থেকে।
দিনের শুরুতে মহামুনি বিহারে ওস্তাদজীর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং যোগেন্দ্র বৌদ্ধ বিহার আরামে দুস্থ ৩০টি পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

1

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

2

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

3

জনবল নিচ্ছে আবুল খায়ের গ্রুপ

4

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

5

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

6

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

7

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

8

রাজশাহীতে পুনঃস্থাপন আরএমপির ঐতিহাসিক নামফলক

9

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

10

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

11

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

12

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

13

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

14

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

15

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

16

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

17

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

18

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

19

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন