superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ৬০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
আগামী শনিবার সকাল থেকে পৌর এলাকার ৩০ জন তরুণ-তরুণী কালীগঞ্জ সোনালী ব্যাংকের মোড়স্থ আজিজ কম্পিউটার ও প্রশিক্ষণ সেন্টারে ৩০ দিনব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। অন্যদিকে পৌর এলাকার ২৯ জন তরুণ ও একজন তরুণীসহ মোট ৩০ জন তরুণ-তরুণী পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ৩০ দিনব্যাপী ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। এ ধরণের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাই এলাকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি, তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সবাই নিজ নিজ অবস্থানে এগিয়ে যাবে।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

1

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

2

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

3

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

4

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

5

অপহরণের পর শিশু রিফাতকে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদন্ড

6

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

7

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

8

TEST

9

মেট্রোর এমডি বদল কী বার্তা দিল

10

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

11

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

12

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পা

13

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

14

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

15

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

16

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

17

রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

18

চট্টগ্রাম নগরীতে খেলার ছলে শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা শেখাচ্

19

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন