superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

চট্টগ্রাম ব্যুরো : সারা দেশের মতো চট্টগ্রামেও গরমের সঙ্গে বাড়ছে বিদ্যুতের ঘাটতি। সারাদিনের চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে কম। এই ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করা হচ্ছে। গ্রীষ্মের ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে সীমাহীন। শহরের পাশাপাশি গ্রামে এর প্রভাব পড়ছে আরও বেশি।
পিডিবি চট্টগ্রাম আঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, গত কয়েক বছর ধরে গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হচ্ছে। এবার বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এর মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে সামনের কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে লোডশেডিংয়ের মাত্রা আরও বাড়তে পারে। চট্টগ্রামে জ্বালানি নির্ভর প্রায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে। এই ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে পিডিবির জ্বালানি নির্ভর যেসব বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলো এই গ্রীষ্ম মৌসুমে ঠিকমতো সচল রাখতে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। এই কারণে জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে চিন্তিত পিডিবি।
নগরীর খুলশী, জামালখান, চেরাগী পাহাড়-মোমিন রোড ও লাভ লেইন, চকবাজার, এনায়েত বাজার, এলাকার বেশ কিছু বাসিন্দা ফোনে জানান, গত শনিবার এবং রবিবার এসব এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে লোডশেডিং করা হয়েছে। অনেক এলাকায় আধঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়েছে বলে জানান এসব এলাকার ভুক্তভোগী জনগণ।
এই ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গরমের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এখন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ১১৫০ থেকে ১২৫০ মেগাওয়াটের মতো। আজকে (গত বুধবার) বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রামের চাহিদা ছিল সাড়ে ১১শ’ মেগাওয়াট। ১৫০ মেগাওয়াটের মতো ঘাটতি ছিল। বৃষ্টিপাত হলে চাহিদা কিছুটা কমতো। কাপ্তাই লেকের পানি একেবারে কমে যাওয়ার কারণে উৎপাদন একেবারেই কমে গেছে। একটি ইউনিট চালু করা হয়, এটি থেকে ৩০ থেকে ৪০ মেগাওয়াটের মতো উৎপাদন হয়। শিকলবাহা পিডিবির দুটি কেন্দ্র বন্ধ। রাউজান অনেক আগে থেকেই গ্যাসের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি নির্ভর কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, নগরী ও জেলা জুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে দিনের কিছু কিছু সময়ে লোডশেডিংও করা হচ্ছে। গত মার্চের মাঝামাঝি সময় থেকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এখন দিনে এবং রাতে নগরীতে কিছু কিছু সময়ের জন্য লোডশেডিং হচ্ছে বলে পিডিবি সাব স্টেশনের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন।
পিডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট ছাড়া অবশিষ্ট সব বিদ্যুৎকেন্দ্রই গ্যাস এবং ফার্নেস অয়েল নির্ভর। জ্বালানি তেল নির্ভর এসব বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগই বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বছরের পর বছর বন্ধ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

1

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

2

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

3

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

4

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

5

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

6

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

7

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

8

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

9

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

10

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসাম

11

নবীনগরে অবৈধভাবে বালু ভরাটে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরি

12

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

13

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

14

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

15

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চন্দনাইশে বন্য

16

খুলনায় টিএমএসএস’র উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

17

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

18

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

19

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন