superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

রূপম ভট্টাচার্য, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে উন্নয়নমূলক কাজে ব্যাপক কমিশন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যন্ত প্রত্যেককেই নির্ধারিত কমিশন দিতে হয় বলে একাধিক ঠিকাদার জানিয়েছেন। আর এই কমিশন বিলের আগেই নগদে পরিশোধ করতে হয়। হিসাব রক্ষক মোরশেদ আলমকে অগ্রিম ৩ শতাংশ কমিশন না দিলে বিলের দেখা পাওয়া যায় না বলেও জানান। ফলে কাজের মান ঠিক রাখতে পারছেন না ঠিকাদার। এজন্য সরকারের অতিরিক্ত অর্থ খরচ করতে হয়। কমিশন বাণিজ্য বন্ধ হলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং উন্নয়ন টেকসই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই সরকারের বৃহত্তর স্বার্থে কমিশন বাণিজ্য বন্ধের দাবিও জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য জানিয়েছেন একাধিক ঠিকাদার। তবে কমিশন আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন হিসাব রক্ষক মোরশেদ আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির মাধ্যমে প্রতিবছর প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন কাজ পরিচালনা করে সরকার। এই কাজে সংশ্লিষ্ট প্রকৌশলীরা তদারকি করে থাকেন। কিন্তু টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে কাজ শেষ করে বিল আদায় পর্যন্ত সরকারি রাজস্ব (ভ্যাট, ট্যাক্স) ব্যতীত ১০ থেকে ১২ শতাংশ কমিশন দিতে হয়। উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর টেবিল পর্যন্ত কমিশনের ভাগ পৌঁছে যায়। কমিশনের বাইরে আবার সাইট ভিজিটের নামে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ দিতে হয়। এই কমিশনের টাকা দিতে গিয়ে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হন ঠিকাদার। ফলে কিছুদিন যেতে না যেতেই তা নষ্ট হয়ে যায়। সরকারের টাকা খরচ করে আবার মেরামত করতে হয়। এরফলে কতিপয় লোভী কর্মকর্তা সাময়িক লাভবান হলেও সরকারি অর্থ অপচয় হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির কমিশন বাণিজ্য একটি নিয়মিত প্রক্রিয়া হয়ে গেছে। আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। শুধু ব্যক্তি বদল হয়েছে। স্বভাবটা ঠিক আগের মতই। আগে যেসব চেয়ারে ঘুষ নিত এখনো সেইমভাবেই নেওয়া হয়। কাজের বিল প্রসিড করার সময় হিসাব রক্ষক মো. মোরশেদ আলমকে ৩ শতাংশ কমিশন দিতে বাধ্য করে। অর্থাৎ ১ কোটি টাকার বিলের জন্য ৩ লাখ টাকা ঘুষ আর ৪০০ কোটির জন্য নেয় ১২ কোটি টাকা। এই টাকা অগ্রিম দিতে হয়, না দিলে বিল পাওয়া যায় না। 
তবে ঘুষ বা কমিশন আদায়ের বিষয়টি অস্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রামের হিসাব রক্ষক মো. মোরশেদ আলম বলেন, আমার এখানে কোন কমিশন নেওয়া হয় না। আমি কোন ঘুষ নেই না এমনকি আমি কারো ফাইল আটকে রাখি না। আমার টেবিলে কোন ফাইল পেন্ডিং নাই। অপর একটি সূত্র জানায়, মোরশেদের মাধ্যমে কমিশন আদায় হলেও তা বিভিন্ন জনের মাঝে ভাগ হয়, তবে কে কত শতাংশ ভাগ পান তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
অপর একটি সূত্র জানায়, আগে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশন বাণিজ্যে অস্থির ছিল ঠিকাদার। অনেকেই ভেবেছিলেন বিএনপি সরকারে আসলে কমিশন বাণিজ্য বন্ধ হবে, আর কমিশন বাণিজ্য বন্ধ হলে সরকারের প্রতিটি টাকার সঠিক ব্যবহার হবে এবং ঠিকাদাররাও কাজের মান বজায় রাখতে পারবে। কিন্তু এই সরকারের আমলেও যখন সমানতালে চলে কমিশন আদায় তখন অনেকেই আশাহত হয়েছেন। তবে এখনো তারা মনে করছেন সরকারের উপর মহলের হস্তক্ষেপে এই কমিশন বাণিজ্য বন্ধ করে কাজের মান বজায় রাখতে সঠিক ভূমিকা রাখবে।   
এ বিষয়ে জানতে গত রোববার দুপুর ১২টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম নাজমুল করিমের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরের দিন সোমবার তার সরকারি মোবাইল নাম্বারে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। একই সময়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইল চালু থাকলেও কল রিসিভ করেননি এবং মেসেজের জবাবও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

1

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

2

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

3

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

4

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

5

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর সচ্ছল পরিবার: ভূমধ্যসাগরে প্রাণ গ

6

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

7

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

8

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

9

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

10

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

11

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

12

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

13

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

14

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

15

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

16

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

17

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

18

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

19

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন