superadmin
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

বিনোদন ডেস্ক : প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের অঢেল সম্পত্তি নিয়ে চলা আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় পেয়েছে। বোন অভিনেত্রী কারিশমা কাপুরের সন্তানদের সম্পত্তি মামলা নতুন মোড় নিতেই সামাজিকমাধ্যমে রহস্যময় বার্তা দিলেন কারিনা কাপুর।
দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আইনি লড়াই চলাকালীন সঞ্জয় কাপুরের আনুমানিক ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং তা নষ্ট করা যাবে না। সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব এবং প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুরের সন্তানদের নিয়ে সম্পত্তির ভাগ -বাটোয়ারা সংক্রান্ত মামলা চলছিল।
দিল্লি হাইকোর্টের নির্দেশের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে কারিনা লেখেন, আলো আছে। ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে।
আদালত নির্দেশ দিয়েছে, মামলা চলাকালীন সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তোলা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, সঞ্জয় কাপুরের নামে প্রচলিত দলিলের সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই সন্দেহ নিরসনের দায়িত্ব প্রিয়া সচদেবের ওপর বর্তায়।
আদালত আরও উল্লেখ করেছে, সন্তান কিয়ান ও সামাইরা কাপুর যে মামলা করেছেন তা আপাতদৃষ্টিতে গ্রহণযোগ্য। যদি পরবর্তীতে উইলটি জাল প্রমাণিত হয়, তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিয়ান ও সামাইরা কাপুর অভিযোগ করেছেন, তাদের বাবার উইল জাল করা হয়েছে। প্রিয়া সচদেব সম্পত্তির একটি অসম্পূর্ণ তালিকা জমা দিয়েছেন বলেও অভিযোগ। তাদের দাবি অনুযায়ী, বেশ কিছু মূল্যবান সম্পদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুর ২০২৫ সালের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় মারা যান। হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। মৃত্যুর নেপথ্যে অ্যানাফিল্যাকটিক শকের কথাও উঠেছিল। এমনকি তার মা তার মৃত্যুর পেছনে একটি আন্তঃরাষ্ট্রীয় ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছিলেন। তবে, ব্রিটিশ চিকিৎসা কর্তৃপক্ষ পরে আগস্ট মাসে নিশ্চিত করে যে তিনি স্বাভাবিক কারণে মারা গেছেন। এতে কোনও ষড়যন্ত্র হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

1

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি স

2

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

3

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

4

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

5

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

6

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

7

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

8

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

9

বাড়লো ভোজ্যতেলের দাম

10

ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

11

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

12

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

13

চট্টগ্রামে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮

14

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

15

পাংশায় এসএসসিতে ১২০০ নম্বর পেয়ে উপজেলার শীর্ষে পাভেল

16

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

17

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

18

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

19

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন