superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাটেশ্বরী বাজারের মেসার্স আর আর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হয়। ফলে বিএসটিআই উক্ত প্রতিষ্ঠানকে ৩টি মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজারের মেসার্স আর আর ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে জ্বালানি তেলের পরিমাপ ও মজুদ সম্পর্কিত তথ্যাদি যাচাই বাছাই করার সময় পরিমাপে প্রতি ১০ লিটার পেট্রোল জ্বালানিতে ৩৫২ মিলিলিটার ও প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম পাওয়া যায়। তাছাড়া উক্ত ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি এবং প্রতিষ্ঠানে ব্যবহৃত ট্রাক ওয়েব্রীজের কোনো বৈধ ভেরিফিকেশন সনদ নেই। এসব অপরাধের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ধারায় মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সঠিক নিয়মে জ্বালানি তেল বিক্রয় করার পরামর্শ প্রদান, ডিসপেনসিং ইউনিটগুলোর পরিমাপের সঠিকতা যাচাই এবং দ্রুত বিএসটিআই, রংপুর অফিসে যোগাযোগ করে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী তাহাজিবুল ইসলাম, পরিদর্শক (মেট্রালজি) এবং প্রকৌশলী তাদমিরা শারমিন, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের অবসান: ছাঁটাই হলেন ম্যান ইউ কোচ

1

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

2

ইরান যুদ্ধ প্রায় শেষ, কয়েক সপ্তাহে আরও কঠোর হামলা: জাতির উদ্

3

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

4

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

5

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

6

fdgfdf fgffd

7

একটি নতুন অর্থনীতির বীজ: মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত ফলজের

8

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

9

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতি

10

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

11

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

12

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

13

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

14

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

15

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যবসায়িক অংশীদারকে অপহরণ, গ্রেপ

16

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

17

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

18

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

19

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন