superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙ্গন ॥ বিলীন দুই শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ নদী ভাঙনে গত এক মাসে প্রায় দুই শতাধিক বসতবাড়ি, শতাধিক বিঘা আবাদি জমি, আম ও বাঁশবাগানসহ অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের চরসহ আশপাশের কয়েকটি গ্রাম। এছাড়া ভাঙনের মুখে বসতভিটা হারিয়ে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে, আবার অনেকে শেষ সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। 
স্থানীয়রা জানান, মৌসুমী ভারী বৃষ্টিপাতের পানি উজানের গঙ্গা নদী দিয়ে তীব্র স্রোত আকারে বয়ে আসায় পদ্মায় এই ভয়াবহ নদী ভাঙ্গন। ভারতের ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার পর পদ্মার স্রোত আরও তীব্র থেকে তীব্রতর হওয়ায়  ভাঙনের মাত্রা বেড়ে যায়।
তারা আরো জানান, আগে মূলত বন্যার সময় নদী ভাঙন দেখা গেলেও এখন আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে ভাঙন অব্যাহত থাকছে, যা নদীতীরের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। 
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পদ্মা নদী তীরবর্তী শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। চলমান নদীভাঙনের কারণে এসব এলাকার হাজারো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পূর্বতীরে ভাঙন রোধে ৭৪৮ কোটি টাকার একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। দরপত্র প্রক্রিয়াও শেষ পর্যায়ে। আগামী দুই সপ্তাহের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজ শুরু করবে। 
তিনি আরো জানান, নদীর পশ্চিম তীরেও স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা ও প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে পদ্মার দুই তীরেই স্থায়ী নদীশাসন কাজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের নিরাপদ বসবাস নিশ্চিত করা হবে। স্থানীয়দের তথ্যমতে, গত পাঁচ বছরে পদ্মার ভয়াবহ ভাঙনে হাজারো পরিবারের বসতভিটা, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, কবরস্থান ও ঈদগাহ নদীগর্ভে বিলীন হয়েছে। এসময় অন্তত ৫০০ পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। 
জানা গেছে, শুধু পাঁকা ইউনিয়নেই প্রায় ১৫টি গ্রাম এবং প্রায় এক হাজার হেক্টর আবাদি জমি নদীগর্ভে হারিয়ে গেছে।
স্থানীয়দের দাবি, গত পাঁচ বছরে এ অঞ্চলের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রায় ৫০টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি বিদ্যুৎকেন্দ্র, একটি বিজিবি ক্যাম্প, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র, চারটি হাট-বাজার, তিনটি কবরস্থান এবং কয়েক হাজার হেক্টর আবাদি জমি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বর্ষা মৌসুমে পদ্মার গর্ভে আরও বিস্তীর্ণ এলাকা বিলীন হতে পারে। তাই স্থায়ী নদীশাসন প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, “শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পূর্ব তীরের ভয়াবহ ভাঙন রোধে ৭৪৮ কোটি টাকার একটি স্থায়ী নদীশাসন ও বাঁধ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। প্রকল্পের দরপত্র কার্যক্রমও সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজ শুরু করবে। একই সঙ্গে পদ্মা নদীর পশ্চিম তীর সংরক্ষণে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা ও প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে নদীর উভয় তীরেই স্থায়ী নদীশাসনের কাজ বাস্তবায়নের মাধ্যমে ভাঙ্গন কবলিত মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমি সুরক্ষা নিশ্চিত করা হবে। আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করে যাচ্ছি। সরকারের আন্তরিক সহযোগিতায় স্থায়ী সমাধানের মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আমরা আশাবাদী।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

1

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

2

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

3

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

4

fdgfdf fgffd

5

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

6

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

7

আবারও বেড়েছে সোনার দাম

8

টুকরো গপ্পো

9

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

10

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

11

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

12

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

13

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

14

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

15

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

16

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

17

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

18

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

19

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন