superadmin
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে একজন আটক

কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে একজন আটক


  কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা কুখ্যাত মাদক আস্তানাগুলোতে মাদকদ্রব্য অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন মাদকসেবনকারীকে মাদকসহ আটক করা হয়েছে।
আজ দুপুর থেকে কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বর ও আশপাশের এলাকায় পরিচিত মাদক আস্তানাগুলোতে এই অভিযান শুরু হয়। সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামার-এর নেতৃত্বে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য অধিদপ্তর ও কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্যরা একযোগে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েদ হোসেন এবং পুলিশ উপপরিদর্শক (এসআই) উবাইদুল্লা খান। অভিযানের সময় রেলস্টেশন এলাকার বিভিন্ন সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকার আশপাশে কিছু অসাধু চক্র মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদকসেবনকারীকে হাতে নাতে মাদকসহ আটক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামার বলেন,
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। যারা মাদক সেবন কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েদ হোসেন বলেন,
“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে রেলস্টেশন এলাকা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রাবাজার: জেনে নিন ডলার ও রিয়ালের সর্বশেষ বিনিময় হা

1

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

2

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

3

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

4

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবক

5

কাহারোলে চোরাই মটরসাইকেলসহ আটক ৪

6

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

7

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

8

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

9

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

10

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

11

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

12

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

13

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

14

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

15

ফরিদপুরে সুকৌশলে দখল হচ্ছে সড়ক ও জনপথের জায়গা

16

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

17

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

18

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

19

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন