superadmin
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক : দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার ঘণ্টায় ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় বিভিন্ন নদীবন্দরে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর তীব্র প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। কয়েকটি জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ ও দমকা হাওয়ার প্রবণতা দেখা গেছে। এতে কালবৈশাখীর আশঙ্কা আরও জোরালো হয়েছে।
পূর্বাভাসে বিশেষভাবে বলা হয়েছে, ঝড়ের সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের এই সময়ে এমন ঝড়ো পরিস্থিতি স্বাভাবিক হলেও কোথাও কোথাও এর তীব্রতা বেশি হতে পারে। তাই কৃষক, জেলে ও নদীপথের যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

1

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

2

বৃক্ষঘেরা রাবি ক্যাম্পাসে বিরল বামুন শালিকের অবাধ বিচরণ

3

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

4

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

5

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

6

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

7

নতুন প্রজন্মকে জাতীয় কবির সঙ্গে যুক্ত করার আহ্বান প্রধানমন্ত

8

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

9

ফরিদপুরে ট্রিপল মার্ডার: ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, কো

10

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

11

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

12

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

13

রাজশাহীতে মৌসুমী শস্য বীজ সুরক্ষা বিষয়ক সভায় কৃষকের নেতৃত্বে

14

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

15

গাবতলীতে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ

16

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

17

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

18

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

19

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন