superadmin
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবার এবং দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বসহ নানা শারীরিক ক্ষতির শিকার মানুষের পুনর্বাসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএ’র সহকারি পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।
সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। স্বামীর মৃত্যুর পর পরিবার চালানো, দৈনন্দিন খরচ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছিল। সরকারের দেওয়া ৫ লাখ টাকা তার পরিবারকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। এই অর্থ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে বলে আশাবাদী তিনি।
একইভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার
রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান,
দুর্ঘটনার পর স্বাভাবিক জীবন আর ফিরে পাননি তারা। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন। চিকিৎসা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। সরকারের দেওয়া ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম মানুষটি হারিয়ে গেলে পরিবারটি শুধু আর্থিক সংকটে পড়ে না; সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। আর দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়ে ওঠে আরও কঠিন। এমন বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

1

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

2

শিলিগুড়ির হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

3

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

4

লালমনিরহাটে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

5

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

6

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

7

চীনের পরিকল্পনায় কাজ হলে মার্কিন এফ–৩৫ গুলি ছাড়াই থামিয়ে দিত

8

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

9

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

10

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

11

তানোরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

12

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

13

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

14

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

15

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

16

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

17

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে রাসিকের ফগার স্প্রে কা

18

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

19

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন