superadmin
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি : বেশি লাভের আশায় সিরাজগঞ্জের পাঁচ উপজেলায় এ বছর প্রায় দেড়শ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এতে ফসলি জমির উর্বরতা ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কা করছে কৃষি সংশ্লিষ্টরা।
কৃষি কর্মকর্তারা বলছেন, তামাক চাষাবাদ বন্ধে দেশে কোনো আইন হয়নি। ফলে জোর করে চাষ বন্ধ করার সুযোগ নেই। তবে তারা কৃষকদের বুঝিয়ে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম মনজুরে মাওলা বলেন, জেলার চরাঞ্চলে তামাক চাষের প্রবণতা ক্রমশ বাড়ছে। গত বছর দুই উপেজেলায় চাষ হলেও তা এবার পাঁচ উপজেলায় ছড়িয়ে গেছে। তিনি বলেন, চলতি বছর সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলসহ প্রায় ১৪৩ হেক্টরে জমিতে তামাক চাষ হয়েছে। এটি বন্ধে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সবচেয়ে বেশি তামাক চাষ হচ্ছে বেলকুচিতে ১২২ হেক্টরে। এর বাইরে শাহজাদপুর ১২ হেক্টর, সদরে ৬ হেক্টর, চৌহালীতে ৩ হেক্টর এবং কামারখন্দ উপজেলায় দশমিক ২৮ হেক্টরে তামাক চাষ হচ্ছে। আর গত বছর চাষ হয়েছিল ২৫ হেক্টর জমিতে, যার মধ্যে বেলকুচিতে ২২ হেক্টর এবং শাহজাদপুরে ৩ হেক্টর।
তামাক চাষিরা বলছেন, ধান বা খাদ্যশস্যের মতো তামাক চাষে লোকসানের কোনো ঝুঁকি নেই। বরং লাভজনক দামে তামাক কেনার জন্য একটি শ্রেণি অপেক্ষায় থাকে। তাই সহজেই তামাক বিক্রি হয়ে যায়।
কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে পাকা সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে তামাক চাষ করেছেন বানিয়াগাতি গ্রামের শামসুল আলমের ছেলে কৃষক শহিদুল ইসলাম।
তিনি বলেন, অন্য ফসলের চেয়ে বেশি লাভের আশায় প্রথমবারের মত তামাক চাষ করেছি।
একই এলাকার স্থানীয় কৃষক সাদেক আলী ও ইমান আলী বলেন, এই জমিতে আগে প্রচুর পরিমাণে ধান, সরিষা ও ভূট্টার চাষ হতো।
বেশি লাভের আশায় শহিদুল ইসলাম ফসলি জমিতে তামাক চাষ করেছেন। তবে জমিতে বেশি পরিমাণে সার ও পানি দেওয়ায় তামাকের ফলন ভালো হয়নি। ফলে আগামীতে আর তামাক চাষ করবেন না বলে জানিয়েছেন শহীদুল।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ বলেন, তামাক চাষে পরিবেশের ক্ষতি হয়, জমির মাটির উর্বরতা কমে যায়। তাই আমরা কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করে থাকি। তবে এটি নিষিদ্ধ কোনো ফসল নয়, এটি চাষাবাদ বন্ধে দেশে এখনো কোনো আইন হয়নি। ফলে জোর করে বন্ধ করতে পারি না।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, তামাক চাষে মানবসম্পদ, স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয়। এটি বন্ধে কোনো আইন না থাকায় কৃষকদের বুঝিয়ে তামাক চাষ বন্ধ করা হয়ে থাকে। তারপরও কিছু মানুষ এটি চাষ করে, কারণ একটি পক্ষ এটি চাষে কৃষকদের নানা সুবিধা দেয় এবং তামাক কিনে নেওয়ার জন্য বসে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

1

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

2

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

3

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

4

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

5

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

6

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

7

কাহারোলে আনসার ও ভিডিপির উদ্যোগে বিভিন্ন সড়কে তাল বীজ রোপণ

8

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

9

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

10

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

11

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

12

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

13

জ্বলছে না চুলা, সড়কে গাড়ি কম ॥ চরম ভোগান্তিতে চট্টগ্রামবাসী

14

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

15

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

16

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

17

নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানম

18

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

19

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন