superadmin
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

মামুন উজ্জ্বল, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে জ্বালানি সংকটের কারণে কৃষিপণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে। এ উপজেলায় কোনো পেট্রোল পাম্প না থাকায় গাড়িগুলোকে প্রায় ২০ কিমি দূরের ময়মনসিংহ জেলার নান্দাইল বা ৩০ কিমি দূরের কিশোরগঞ্জ সদর থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে । পাম্পে গিয়েও কৃষিপণ্য বহনকারী পরিবহনগুলো প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। এছাড়াও পাম্পগুলোতে সীমাহীন সময়ে লাইনে দাঁড়িয়ে সময় অপচয় হচ্ছে। আর এ প্রভাবে আড়তে কৃষি পণ্যগুলো নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পরিবহন সংকটের কারণে কৃষি পণ্যগুলো স্তুপকৃত অবস্থায় আড়তে পড়ে রয়েছে। এর মধ্যে বিশেষ করে মিষ্টি কুমড়াগুলো সময়মতো রাজধানীসহ অন্যান্য এলাকায় বিক্রি করতে না পেরে হতাশা ব্যক্ত করেছেন কৃষক ও আড়ৎদাররা।
ট্রাক চালক জাকিরুল ইসলাম বলেন, তাড়াইল মাদ্রাসা মার্কেটের কাঁচামালের আড়ৎ থেকে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল পরিবহনের জন্য যতটুকু জ্বালানি দরকার তা আমরা পাম্প থেকে সংগ্রহ করতে পারি না। মাঝে মাঝে বাধ্য হয়ে রাস্তার ধারে কালোবাজার থেকে অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হয়। এতে সময়মতো পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না, খরচও অনেক বেড়ে যাচ্ছে।
তাড়াইল উপজেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বর্তমান পরিবহন সংকটের কারণে নিয়মিত ট্রিপ কমে গেছে। এতে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন, আর দালালরা অবসর সময় পার করছেন। তারা সতর্ক করেছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পরিবহন খাতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে।
মাদরাসা মার্কেটের কাঁচামালের আড়ৎদার আবদুল আজিজ মিয়া বলেন, জ্বালানি সংকটের কারণে ব্যবসায়ে বড় ধরনের প্রভাব পড়ছে। আগে যেখানে সহজে এবং কম খরচে পণ্য আনা-নেওয়া করা যেত, এখন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পরিবহন না থাকায় মিষ্টি কুমড়াসহ অনেক পণ্য আড়তেই পড়ে আছে, যা আমাদের বড় ক্ষতির কারণ।
তাড়াইলে স্থায়ীভাবে পেট্রোল পাম্প স্থাপন, জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং পরিবহন খাতে নিয়মিত মনিটরিং জরুরি। এমনকি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে -এমনটি দাবী করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

1

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

2

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

3

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

4

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

5

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

6

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

7

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক

8

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

9

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

10

ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়তে হবে - প্রধানমন্ত্রী

11

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

12

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

13

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

14

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

15

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

16

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকে

17

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

18

নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

19

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ পড়াল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন