superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের রঘুনন্দনপুর হাউজিং স্টেট সংলগ্ন আশরাফুল উলুম মাদ্রাসার জমি জবর দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘরের দেয়াল ভাংচুর ও মালামাল লুটপাট এবং ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। হামলার সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ওই মাদ্রাসার এক শিক্ষক অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
আশরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমাদ জানান, কোতয়ালী থানাধীন ১০৩নং গোয়ালচামট মৌজার ১২২০নং দাগের ১৪ শতাংশ সম্পত্তি আশরাফুল উলুম মাদ্রাসার ক্রয়কৃত ও দানের সম্পত্তি। যে জমিতে দেয়াল করা পাকা ঘর রয়েছে। গত শনিবার মধ্য রাতে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অনধিকার প্রবেশ করে মাদ্রাসার সম্পত্তি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করে। এসময় তারা হামলা চালিয়ে মাদ্রাসার ঘরের দেয়াল ভেঙ্গে ফেলে এবং সিসি ক্যামেরা, ইটের খোয়া, টিনের বেড়া ও সাইনবোর্ড খুলে নিয়ে যায়। এতে মাদ্রাসার অনুমানিক দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়। আর্তচিৎকারে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও স্টাফরা এগিয়ে আসলে তারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মোঃ বশির আহমাদ বাধা প্রদান করতে গেলে হামলাকারীরা তাকে ধাওয়া করে। এতে সে পালাতে গিয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এদিকে অজ্ঞান অবস্থায় সহকারী প্রিন্সিপাল মোঃ বশির আহমাদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে।
হামলাকারীরা যে কোনো সময় ফের হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি জানান, এ ঘটনায় রবিবার থানায় অভিযোগ দিলে ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে গতকাল সোমবার কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

1

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

2

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

3

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

4

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

5

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

6

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

7

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

8

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

9

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

10

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

11

fdgfdf fgffd

12

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

13

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

14

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

15

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

16

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

17

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

18

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

19

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন