superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

সিরাজগঞ্জ প্রতিনিধি : “তোমার হাতপাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে” -এক সময়ের এই জনপ্রিয় গানের মতো ছিল বিদ্যুৎবিহীন বাংলার গ্রামীণ জীবনের চিত্র। তখন গরমে হাতপাখাই ছিল ভরসা। গরম বেড়ে গেলে এর কদরও বেড়ে যেতো। কিন্তু এখন দিন পাল্টে গেছে। ঘরে ঘরে বিদ্যুৎ চলে এসেছে। হাতপাখার জায়গা দখল করেছে বৈদ্যুতিক পাখা। তবে চলমান তাপপ্রবাহের মধ্যে ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষদের হাঁসফাঁস, প্রাণিকুলেও ত্রাহিত্রাহি অবস্থা। প্রচন্ড গরম ও বিদ্যুতের লোডশেডিংয়ে সিরাজগঞ্জের নাগরিক জীবন বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এতে কদর বেড়েছে হাতপাখার। এই গরম একটু স্বস্তির আশায় ডাব, বাঙ্গি, কাঁচা আম, ঠান্ডা শরবত বা পানি দিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে মানুষ। আর এই সুযোগে এই সব রসালো ফলে দামও বেড়েছে। কয়েক দিন আগেও ১ গ্লাস আখের রসের দাম ছিল ১০ টাকা। এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ। বিভিন্ন এলাকায় হাতপাখা কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায়। আগে যে হাতপাখা ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হতো, বর্তমানে তা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
জানা যায়, আগের দিনে গরম থেকে স্বস্তি পেতে হাতপাখা ছিল সবার ভরসা। বর্তমানে প্রতিটি বাসা-বাড়িতে রয়েছে বৈদ্যুতিক পাখা। কেউ কেউ ব্যবহার করছেন এসি। প্রচন্ড গরমে লোডশেডিং বেড়েছে। দিন-রাত মিলিয়ে বেশ কয়েক ঘণ্টা ঘণ্টা বিদ্যুৎ থাকে না। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে লোডশেডিংয়ের কারণে অনেকেই ফেরি করে হাতপাখা বিক্রি করছেন। আর গরমের হাত থেকে রক্ষা পাবার জন্য গ্রাম এলাকার মানুষেরা একটু স্বস্তি পাওয়ার জন্য নামছে ডোবা, নালা, পাগাড়ের পানিতে।
শহরে হাতপাখা ব্যবসায়ী খালেক বলেন, ১০-১২ বছর ধরে জেলার বিভিন্ন হাট-বাজারসহ শহরে হাতপাখা বিক্রি করি। সেই টাকায় আমার সংসার চলে। আমার মতো অনেকেই পাখা বিক্রি করে সংসার চালাচ্ছেন। এবছর গরম শুরুর প্রথম থেকেই বেড়েছে হাতপাখা কারিগরদের ব্যস্ততা।
তিনি জানান, প্রতি পিস ৭০-৮০ টাকা করে বিক্রি করেন।
পাখা ক্রেতা সাইফুল ইসলাম বলেন, হাতপাখা সবসময় পাওয়া যায় না, তাই একটা কিনলাম। দিনে কয়েকবার বিদ্যুৎ থাকে না সেসময় পাখা না হলে চলে না। বিদ্যুতের যে অবস্থা তাতে এখন গরমে পাখাই ভরসা।
শহরের বাসিন্দা আসলাম হোসেন ও হানিফা বেগম বলেন, দুটি তালপাতার পাখা কিনলাম ১৩০ টাকায়। এ গরমে বিদ্যুৎ বিভ্রাট তো লেগেই আছে। তাই পাখার কোনো বিকল্প নেই। পাখার বাতাসও অনেক প্রশান্তি দেয় ।
সিরাজগঞ্জের তাড়াশ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ তাপদাহ অব্যাহত থাকবে কিছুদিন। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপদাহ চলবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

1

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

2

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

3

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

4

নতুন ফিচার আনছে জেমিনি

5

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

7

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

8

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

9

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

10

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

11

মরুর প্রাণী সৈয়দপুরে

12

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

13

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

14

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

15

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

16

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

17

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

18

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

19

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন