superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

মোঃ জাহাঙ্গীর হোসেন : দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের মিড-ডে মিল কর্মসূচির আওতায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের টিফিন হিসেবে পাউরুটি বিতরণ করা হয়। গত সোমবার বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে পাউরুটি বিতরণ করা হয়, তার মোড়কে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্যে দেখা যায়, পাউরুটির মেয়াদ শেষ হয়েছে ৪ জুলাই ২০২৬। অর্থাৎ দুই দিন আগে মেয়াদোত্তীর্ণ হওয়া পাউরুটিই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী পাউরুটি খেয়ে ফেলে। তবে কয়েকজন শিক্ষার্থী মোড়কে লেখা মেয়াদ দেখে প্যাকেট খুললে রুটির ভিতরে কালো দাগ ও গন্ধ দেখে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

1

টুকরো গপ্পো

2

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

3

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

4

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

5

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

6

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

7

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

8

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

9

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্র

10

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

11

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

12

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

13

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

14

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

15

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

16

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

17

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

18

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

19

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন