superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা নবনিযুক্ত প্রশাসকের

মোঃ মনিরুল ইসলাম টিটু, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতির এজেন্সিতে পরিণত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে ফরিদপুর জেলা পরিষদ থেকে অনিয়ম ও দুর্নীতি দুর করে একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে পরিণত করবো ইনশাআল্লাহ। 
সাংবাদিকদের তিনি আরো বলেন, জেলা পরিষদের বাজেট নিয়মানুযায়ী ব্যবহার করা হবে। স্বচ্ছতা প্রমাণ করবো।
তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরে কেউ সেবা নিতে আসলে এক মিনিটও দেরি করাই না। সাথে সাথে ডেকে সেবা দিয়ে থাকি। জনসংশ্লিষ্ট কাজকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল খাতে অবদান রেখে জেলা পরিষদকে একটি সক্রিয় প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। 
তিনি বলেন, জুনের পরে নতুন অর্থবছরে নতুন পরিকল্পনায় সাজাতে চাই জেলা পরিষদকে। মাদক মুক্তের সামাজিক আন্দোলনকে এগিয়ে নেয়ার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়তে লক্ষাধিক গাছের চারা রোপণ করবো। একই সথে নয়টি উপজেলার ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থা করবো। একইসাথে দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতা করবো ইনশাআল্লাহ্। ফরিদপুরকে দুর্নীতিমুক্ত করতে যা যা করা দরকার, করবো।
এসময় তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় চেয়ারপার্সন ও প্রধাণমন্ত্রী তারেক রহমানের প্রতি। কৃতজ্ঞতাস্বরূপ অনিয়ম ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

1

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

2

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

3

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

4

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

5

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

6

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

7

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

8

আন্তর্জাতিক নারী দিবস আজ

9

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

10

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

11

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

12

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

13

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

14

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

15

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

16

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, উদ্ধারকারী হেলিকপ্টারেও ক্

17

যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

18

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

19

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন