superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন এর গণসংযোগ

মো. মুক্তাদির হোসেন : নারায়ণগঞ্জ জোলার রূপগঞ্জ উপজেলায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন।
গত শনিবার সন্ধ্যার পর রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশার মাধ্যমে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন তিনি।
পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাকে ২০১৪ সালের ন্যায় আবারও চেয়ারম্যান হিসাবে মনোনয়ন দিবে বলে আমি আশাবাদী। আমার নির্বাচনী এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। এখান থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করবো। সাধারণ শ্রমিকরা যেন নির্ভয়ে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবো। কমিটি করার মাধ্যমে এ উপজেলার সকল ক্লিনিকে যেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সবসময় থাকে তার ব্যবস্থা করবো। শিক্ষার মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. হেলাল উদ্দিন, সহ-সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. বেলায়েত আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সফিক ভূইয়া, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম রসুল সুমনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসে পোলাওয়ের চালের দাম দ্বিগুণ ॥ রপ্তানি, মজুত ও সরবরাহ

1

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

2

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমা

3

নবীনগরে হোপ কর্তৃক ফলজ গাছের চারা বিতরণ

4

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

5

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

6

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

7

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

8

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

9

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

10

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

11

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

12

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

13

নিরাপত্তা রক্ষায় রাতে জ্বলছে সড়কে বাতি

14

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও

15

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

17

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

18

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

19

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন