superadmin
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন ॥ ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দুর্বৃত্তদের কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন যুবসমাজ।
গত রবিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন যুবসমাজ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়ায় খেলতে গিয়ে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিয়মিত খেলাধুলা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠের একটি অংশে কিছু অবৈধ দখলদার দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। তাদের একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা মানছেন না।
তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তারা বলেন, দ্রুত খেলার মাঠ দখলমুক্ত করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে মাঠে থাকা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

1

যশোরে মেয়ের হাতে মা খুন

2

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

3

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

4

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

5

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

6

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

7

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

8

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

9

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

10

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

11

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

12

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

13

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

14

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

15

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

16

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

17

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

18

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

19

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন