superadmin
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা ও বাইসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার  ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিম মিয়া (৩৫)। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন- ওই পৌর সদরের বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও একটি সাইকেলকে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম নামে অটোরিকশার এক যাত্রী নিহত হন। এসময় বাইসাইকেল আরোহী ও অটোরিকশাচালক এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয়ের একজনের মৃত্যু হয়।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

1

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

2

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

3

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

4

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

5

রাউজানে ইটবোঝাই ট্রাকের পিষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, সড়

6

শার্শায় গাঁজাসহ আটক ২

7

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

8

শিশুর দুধদাঁত কি কেবলই অস্থায়ী? অবহেলা ডেকে আনতে পারে দীর্ঘম

9

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

10

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

11

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

12

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

13

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

14

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

15

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

16

কালবৈশাখীতে জলাবদ্ধ চট্টগ্রাম, আরও ভারী বর্ষণের শঙ্কা

17

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

18

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

19

দেশজুড়ে গরম, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন