superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী

গাজীপুর প্রতিনিধি : ষাটের দশকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গ্রামীণ অঞ্চলে আধুনিক শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তখন শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে এগিয়ে আসেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও ফুলদীর সম্ভ্রান্ত খান পরিবারের সন্তান মরহুম মো. মহসিন খান। তার দূরদর্শী নেতৃত্ব, সাহসী উদ্যোগ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শুরু হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী প্রতিষ্ঠার মহৎ পরিকল্পনা। 
সরেজমিনে জানা যায়, শিক্ষা বিস্তারের লক্ষ্যে মরহুম মো. মহসিন খান বক্তারপুর ইউনিয়নের ফুলদী, বেরুয়া, ভাটিরা, মাজুখান, ব্রাহ্মণগাঁও, কৌচান ও কলুন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও জনহিতৈষীদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মহৎ উদ্যোগ গ্রহণ করেন। এই মহৎ উদ্যোগে মরহুম মো. মহসিন খানের প্রস্তাবে জমি দান করে অনন্য অবদান রাখেন বিশিষ্ট সমাজসেবক, জনহিতৈষী মোক্তাজুল হোসেন খান রাজা মিয়া, আতাহার উদ্দিন খান মানিক মিয়া, আজাহার উদ্দিন খান সাহাজাদা মিয়া, নুর আক্তার খানম ও মাহবুবুর রহমান খান মহুব মিয়া। পরবর্তীতে বক্তারপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান ও ফুলদী সমবায় সমিতির সভপতি মো. মহসিন খান সমিতির নামে দখলীয় ১ একর জমি বিদ্যালয়ের নামে দান করেন। তাদের আত্মত্যাগ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক মানসিকতায় ১৯৬৮ সানে শিক্ষার বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত হয় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী। এসময় মরহুম মো. মহসিন খানকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মো. মজিব উদ্দিন খান সভাপতি ও মো. সাইদুর রহমান দোলনকে সাধারণ সম্পাদক ঘোষণা  করা হয়।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে শুধু শিক্ষা নয়, বরং একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ বিনির্মাণের ভিত্তি রচিত হয়। দীর্ঘ কয়েক দশকের পথচলায় জনতা উচ্চ বিদ্যালয় ফুলদী আজ কালীগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি হাজারো শিক্ষার্থীর জ্ঞানচর্চা, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে যাচ্ছে।
শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, মরহুম মো. মহসিন খান ফুলদী বাজার, ফুলদী ডাকঘর, ফুলদী বেরুয়া রাস্তা, ফুলদী মাজুখান রাস্তা, ফুলদী টেকপাড়া রাস্তা, ফুলদী দাউদাপাড়া রাস্তা এবং ফুলদী বাঙালী মোহানী রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আজও তার অবদান ও জনতা উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস কালীগঞ্জের মানুষের হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

1

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

2

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

3

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

4

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

5

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

6

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

7

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

8

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

9

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

10

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

11

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

12

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

13

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

14

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

15

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

16

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

17

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

18

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

19

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন