superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিম ইউনিয়নে বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর ওপর এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু। মাঠ দিবসে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নতমানের বীজ উৎপাদন এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীজ বাছাই করে স্থানীয় কৃষকদের মধ্যে সম্প্রসারণ করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকলাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন। মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি দেখে ও শিখে নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, এই ধরনের প্রযুক্তি গ্রাম প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা মাঠ দিবসকে আরও প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

1

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

2

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের

3

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

4

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

5

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

6

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

7

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

8

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

9

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

10

রাউজানে ইটবোঝাই ট্রাকের পিষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, সড়

11

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

12

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

14

বাজারে স্বস্তি সরবরাহ বাড়ায় ঢাকায় কমছে নতুন পেঁয়াজের দাম

15

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

16

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষ

17

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

18

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

19

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন