superadmin
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক (অব:) শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিকসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সভায় শহীদ জিয়ার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। 
বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আমাদের যে কোন মূল্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে রাজনীতি করতে হবে। জনগণের মন জয় করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, আগামীতে যাতে কুড়িগ্রাম জেলার সব কয়টি আসন আমরা জয় লাভ করে জেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারি, সেলক্ষ্যে এখন থেকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। জেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে যাতে জনগণের উপর ইতিবাচক প্রভাব পড়ে সেলক্ষ্যে কাজ করতে হবে। 
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রগতি এবং সর্বস্তরের জনগণের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা বর্জ্য’র স্রোত ড্রেনে, যাচ্ছে নদী-খালে ॥ বাড়ছে পরিবে

1

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

2

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

3

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

4

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

5

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

6

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

7

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধান

8

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

9

গাবতলীতে অসহায় ও এতিমদের ৮শত কেজি চাল দিলেন বিশিষ্ট ব্যবসায়ী

10

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

11

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

12

জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

13

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

14

কাহারোলে চোরাই মটরসাইকেলসহ আটক ৪

15

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

16

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

17

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

18

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

19

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন