superadmin
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-হোসেনপুর আসনের এমপি মাজহারুল ইসলাম।
গত রবিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ খাল খনন প্রকল্পের নাম সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন। দৈর্ঘ্য ২.৩৬০ কিলোমিটার এবং এর প্রাক্কলিত বরাদ্দকৃত টাকার পরিমাণ ৭০ লক্ষ ৮৫ হাজার ১৩১ টাকা।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন প্রকল্পটি হাতে নেয় প্রশাসন।
এলাকাবাসী খাল খননের প্রয়োজনীয়তা উল্লেখ করে জানান, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। বর্ষা মৌসুমে ফসলি জমি ডুবে যেত এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। বর্তমান সরকার এ খাল খনন কর্মসূচি হাতে নেওয়ায় জনগণ ও কৃষক উপকৃত হবে।
এ উপলক্ষে স্থানীয় আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এই খাল খননের ফলে গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর, লাখুহাটি ও পানান বিল এলাকার প্রায় কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের মুখে হাসি ফুটবে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিজাবে রহমত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন হলে এলাকার কৃষি ও সার্বিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

1

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

2

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

3

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

4

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

5

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

6

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

7

ভিডিও ছড়িয়ে পড়ায় মেহজাবীনের ক্ষোভ

8

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

9

আমার স্মৃতিতে অধ্যাপক আনিসুর রহমান: এক বাতিঘরের গল্প

10

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

11

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

12

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

13

বগুড়ায় জেলা পরিষদের প্রশাসকের মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন

14

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

15

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

16

নিরাপত্তা রক্ষায় রাতে জ্বলছে সড়কে বাতি

17

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

18

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

19

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন