superadmin
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি দখল স্থানীয় প্রশাসন নীরব

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি দখল স্থানীয় প্রশাসন নীরব


হাবিবুর বাসার সুমন স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুর মাধবপুর-বরিশালের টেকে সরকারি খাস জমি অবৈধ দখল ও সেখানে নতুন নির্মাণকাজ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরবতা চোখে পড়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ওই জমিতে দখলদারদের বাড়ি নির্মাণের মহা উৎসব চলছে। ইতিমধ্য
হেলাল মিয়ার বাড়ির কাজ শেষ হতে না হতেই নতুন করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন শাহীন নামের এক ব্যক্তি। তবে এ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পরও তহসিল অফিসসহ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাধবপুর-বরিশালের টেকের সরকারি খাস জমিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে।

সম্প্রতি শাহীন নামের এক ব্যক্তি প্রকাশ্যে জমিটিতে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়রা বলছেন, বিষয়টি তহসিল অফিসকে জানানো হলেও তারা প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

এদিকে, স্থানীয় ও জাতীয় পর্যায়ে কয়েকটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হলেও এখন পর্যন্ত দখলমুক্ত বা অবৈধ নির্মাণ বন্ধের কোনো খবর নেই।

এ ব্যাপারে গাজীপুরের কাশিমপুর তহসিল অফিসের নায়েব ওয়াজেদ আলী বলেন এবিষয়টি আমাদের নজরে আছে এবং কাশিমপুর থানার অভিযোগ দায়ের করেছি, কিন্তু হেলাল ও শাহীনের বিরুদ্ধে কাশিমপুর থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
তবে কী সময়সীমায় বা কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি তিনি।


স্থানীয় বাসিন্দারা অবশ্য প্রশাসনের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলছেন, প্রকাশ্যে নির্মাণ কাজ চলা মানেই প্রশাসনের নজরদারি বা আন্তরিকতার অভাব। 
তারা সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও জমি উদ্ধারে জরুরি পদক্ষেপের দাবি স্থানীয় সম্প্রদায়ের। 


এ ঘটনায় স্থানীয় ভূমি অধিকারকর্মীরা বলছেন, সরকারি খাস জমি রক্ষায় প্রশাসনের দৃশ্যমান ভূমিকা জরুরি। 

অন্যথায়, এই ধরনের দখল ও অবৈধ নির্মাণের ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

1

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

2

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

3

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

4

চোর-ডাকাতের হাত থেকে রক্ষা পেতে চায় ফরিদপুরের চর হাটঘাটাবাসী

5

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

6

১৫ বছরেই কন্টেন্ট ক্রিয়েটর লুবাবার বিয়ে? নেট দুনিয়ায় বিতর্কে

7

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

8

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

9

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

10

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

11

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

12

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

13

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

14

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

15

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

16

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

17

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

18

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

19

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন