superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গত মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুর ২টার দিকে দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের পর জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বন বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, হত্যা ও মাংস বিক্রি দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

1

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

2

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

4

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

5

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

6

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

7

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

8

সাবধান! কিডনি ক্যানসারের এই ৫টি লক্ষণ অবহেলা করলেই বিপদ

9

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

10

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

11

ঈদে এবার টানা ১০ দিনের ছুটির সুযোগ: জেনে নিন সরকারি-বেসরকারি

12

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

13

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

14

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

15

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

16

তীব্র গরমে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ ॥ কদর বাড়ছে হাতপাখার

17

ট্রাম্পের মন্তব্যে খেপেছেন মেলোনি, বাতিল পররাষ্ট্রমন্ত্রীর য

18

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

19

জীবনসঙ্গিনী নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি: জানুন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন