superadmin
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ ; ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ জন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ৫ দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২২ জন রোগী ভর্তি হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, শুক্রবার ৩ জুলাই শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। নতুন ২২ রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪২ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। প্রতিদিনের হামের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ জুন পর্যন্ত জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০ জন। এরপর ৪ জুলাই পর্যন্ত ৫ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন রোগী। সেই হিসাবে এ সময়ে প্রতিদিন গড়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

1

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

2

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

3

ভারত নয়, শুটিংয়ের নতুন গন্তব্য হচ্ছে শ্রীলঙ্কা

4

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

5

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

6

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

7

সোনার দামে সুখবর

8

আশ্বাসে এক মাসের জন্য স্থগিত বেনাপোল বন্দরের কর্মবিরতি ॥ স্ব

9

মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

10

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

11

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

12

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

13

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

14

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

15

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

16

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ

17

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

18

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

19

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন