ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। গত শনিবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ কার্যক্রমে ৩১৬ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ১৫৮০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা ও প্রত্যেক কৃষককে ২৫ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।