superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহারা কৃষক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে গত দু’দিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বোরো ধানের ফসল। হাওরের পাশাপাশি অন্য এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসল ঘরে তুলতে না পাড়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষকেরা জানান, গত দু’দিনের অব্যাহত বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যা হয়েছে অনেক এলাকায়। এতে হাওরের পাশাপাশি জেলার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। পাকা বোরো ধান ঘরে তুলতে না পারায় অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলাকায় চাষ করা হয়েছে। হাওরে প্রায় ৭৭ শতাংশ ধান কাটা হয়েছে। বাকি টুকু নন হাওর এলাকার চাষ করা হয়েছে।
সরেজমিনে জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার কেওলার হাওরে দেখা যায়, গত দু’দিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল রাত থেকে দ্রুত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কেওলার হাওরে প্রায় হাজার হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া জেলার রাজনগর, কুলাউড়া, সদর উপজেলার হাওর অঞ্চলের পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান তলিয়ে গেছে। কমলগঞ্জের কেওলার হাওরের কৃষক আনোয়ার খান বলেন, ধান কাটার সময় হাওরের সব ধান তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ করে ধান চাষ করছেন। এসব কৃষক কিভাবে ঋণ পরিশোধ করবেন। হঠাৎ বৃষ্টিতে আমাদের এতো ক্ষতি হবে বুঝতে পারিনি।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃষক জুনেদ মিয়া বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। ঋণ করে বোরো ধান চাষ করেছিলাম। আজ সবকিছু ডুবে গেছে। আমার ভাগ্যটাই খারাপ।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই অঞ্চলে। আগামী ২ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, হাওর এলাকায় ধান কাটা শেষের দিকে। আবহাওয়ার পূর্বাভাস দেখে আমরা গত কয়েকদিন ধরে কৃষকদেরকে বলেছি ধান দ্রুত কাটার জন্য। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বোরো ধান তলিয়ে গেছে। তবে কী পরিমাণ ধান তলিয়ে গেছে তা জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

1

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

2

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

3

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

4

অতীত অভিজ্ঞতার কারণে সংস্কার নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে

5

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

6

যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে তরমুজ: গবেষকদের চাঞ্চল্যকর তথ্

7

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

8

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

9

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

10

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

11

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

12

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

13

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

14

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

15

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

16

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

17

মুন্সিগঞ্জে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

18

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

19

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন