superadmin
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বড় পুরস্কার পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য উৎসবটিতে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন তিনি। এমন সম্মাননা পেয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা।
সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের আনন্দের কথা ভাগ করে নেন বুবলী। সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে নায়িকা বলেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”
পুরস্কারের নেপথ্যে থাকা পুরো টিমকে স্মরণ করে বুবলী আরও বলেন, “‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।” 
সেই সঙ্গে উৎসবের আয়োজক, পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি। সবশেষে দর্শকের প্রতি ভালোবাসা প্রকাশ করে বুবলী যুক্ত করেন, “আমার দর্শকদের জানাই বিশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও অবিরাম সমর্থন আমাকে প্রতিটি অভিনয়ে আরও শেখার, নতুনভাবে বেড়ে ওঠার এবং সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারটি আমার জন্য যেমন আশীর্বাদের, তেমনই এক বড় দায়িত্ব।” 
সামনের দিনগুলোতে আরও সুন্দর গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন এই নায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

1

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

2

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

3

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

4

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

5

যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই: নেতানিয়াহু

6

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

7

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

8

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ॥ সভাপতি কিবরি

9

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

10

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

11

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

12

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

13

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

14

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

15

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

16

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন সুসান কয়েল

17

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

18

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

19

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন