superadmin
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে সোমবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা।
গত শুক্রবার বাজুস ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে। এর আগে গত মঙ্গলবার ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সমন্বয়ে সেই দাম আবারও বেড়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

1

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

2

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

3

অভিনেতা আলভীর খোঁজ মিলছে না, দেশে ফেরা নিয়ে ধোঁয়াশায় পুলিশ

4

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

5

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

6

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

7

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

8

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

9

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

10

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

11

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

12

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

13

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

14

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

15

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

16

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি

17

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

18

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

19

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন