superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে মোট পরীক্ষার্থী ৩১ হাজার ৩৫৪ জন। ইতোমধ্যে জেলায় সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাজশাহী শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৭টি, বেলকুচিতে ৪টি, কামারখন্দে ২টি, চৌহালীতে ৪টি, কাজিপুরে ৬টি, রায়গঞ্জে ৭টি, শাহজাদপুরে ৮টি, তাড়াশে ৩টি এবং উল্লাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬ হাজার ৬১০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৭৪৪ জন।
জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা, যেখানে অংশ নিচ্ছে ৩২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জের পর তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৩৭ জন। এছাড়া পাবনায় ২৬ হাজার ৬৭২ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন এবং সর্বনিম্ন জয়পুরহাট জেলায় ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জাব্বার বলেন, সিরাজগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি শতভাগ সম্পন্ন, কোনো ঘাটতি নেই। সবচেয়ে বড় কথা, প্রতিটি কেন্দ্রেই আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি।
প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামীকাল ২১ এপ্রিল শুরু হয়ে আগামী ২০ মে পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

1

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে

2

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

3

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

4

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

5

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

6

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

7

ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

8

স্বতন্ত্র এমপিদের সমর্থনে সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন জান্নাতু

9

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

10

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

11

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

12

হাড়কাঁপানো শীতে কাঁপছে দেশ: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তা

13

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

14

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

15

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

16

চট্টগ্রামে ৫৬ লাইটারেজ জাহাজের বে ক্রসিং পারমিশন স্থগিত

17

সোনার দামে সুখবর

18

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

19

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন