superadmin
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বগাহানি গ্রামের নবীনগর টু সলিমগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে এর শুভ উদ্বোধন করা হয়েছে। নবীনগরের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপি গত সোমবার এই ব্রিজটি উদ্বোধন করেন।
দীর্ঘদিন ধরে চলা এই ব্রিজের নির্মাণকাজ শেষ হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও
এই রুটে চলাচলকারী পথচারী ও পরিবহন চালকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটলো। ফলে নবীনগর ও সলিমগঞ্জ মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরও
সুগম ও আধুনিক হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, অত্র অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে বর্তমান সরকার ও আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে এই ব্রিজটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ব্রিজটি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

1

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

2

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

3

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

4

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

5

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

6

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

7

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

8

ফুলবাড়ীতে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমন্বয় ও লিং

9

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

10

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

11

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

12

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

13

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

14

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

15

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

16

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

17

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

18

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

19

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন