superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁ’র ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
নিহতের প্রতিবেশিরা বলছেন, সকালে বাড়িতে ধান পরিষ্কারের (উড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর চেষ্টা করেন। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। স্বামীকে এ অবস্থায় দেখে তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দু’জনেরই মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জর

1

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

2

ফরিদপুরের ভাঙ্গায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে টাকার বিনিময়ে ড

3

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

4

আবহাওয়া অনুকূলে না থাকায় ৩৫ শতাংশ কাজ শেষে বরাদ্দকৃত সরকারি

5

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

6

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

7

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

8

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

9

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

10

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

11

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে নানা চাপে পাকিস্তান

12

নীলফামারী জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

13

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

14

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

15

নিরাপত্তা রক্ষায় রাতে জ্বলছে সড়কে বাতি

16

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

17

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

18

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

19

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন