superadmin
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিরোনাম: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

শিরোনাম: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

মোকছেদুল ইসলাম
প্রতিনিধি ( নওগাঁ)

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

1

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

2

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

3

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

4

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

5

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

6

১৭৭ বলে ডাবল সেঞ্চুরি: এক ইনিংসে শেবাগ ও ইনজামামের রেকর্ড ভা

7

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

8

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

9

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

10

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

11

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

12

যশোরে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

13

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

14

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

15

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

16

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

17

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

18

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

19

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন