সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় এক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা, দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ উপস্থিত সদস্যদের সম্মতিতে ২ বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন। দৈনিক প্রথম সূর্যোদয়ের উপজেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়াকে সভাপতি ও দৈনিক বাংলাবাজার এর উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ মোস্তাফিজুর রহমান- সহ-সভাপতি (দৈনিক আগামীর সময়), মোঃ রাশেদুল ইসলাম রাসেল যুগ্ম সম্পাদক (দৈনিক পর্যবেক্ষণ), মোঃ রাজু আহম্মেদ- কোষাধ্যক্ষ দৈনিক মুক্ত খবর, নির্বাহী সদস্য পদে রয়েছেন ভোরের ডাকের তৌকির আহম্মেদ হাসু ও বাংলার দুত এর আবুল হোসেন চাঁদ।