superadmin
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরবাসীর সুপেয় পানি সরবরাহর জন্য ৫টি পাম্প হাউজ ও ১৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের দেড় যুগ পেরিয়ে গেলেও এখনও পানির ট্যাপ দিয়ে এক ফোঁটাও পানি মেলেনি।
পৌরসভা থেকে জানানো হয়, পানি সরবরাহের লক্ষ্যে পৌরসভা ১ হাজার পানির মিটার ক্রয় করে তিনশত বাড়িতে মিটার সংযোগও দেওয়া হয়।
এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানানো হয়, শাহজাদপুর পৌর সভায় প্রায় দেড় যুগ আগে ৪০-পৌরসভা এন্ড গ্রোথ সেন্টর ওয়াটার সাপ্লাই এন্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশন (৪০ শহর প্রকল্পে) প্রকল্পের আওতায় দুই দফায় ৫টি পাম্প হাউজ ও ১৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়। এর মধ্যে প্রথম দফায় উপজেলা পরিষদ এলাকায় (উপজেলা চেয়ারম্যানের বাসার পাশে) ও দ্বারিয়াপুর মহল্লায় দুইটি পানির পাম্প বসানো হয়। ২০০৮ সালে এই দুইটি পাম্প হাউজ ও আংশিক পাইপ লাইন নির্মাণ করার পরে আরো তিনটি পাম্প হাউজ ও পাইপ লাইন নির্মাণ সম্পন্ন করা হয়।
শাহজাদপুর জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী রিপন মিয়া জানান, আমি শাহজাদপুরে যোগদানের অনেক আগে কাজগুলো সমাপ্ত হয়েছে। পুরাতন ফাইলপত্র সেভাবে সংরক্ষণ না থাকায় কত টাকা ব্যয়ে ও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজগুলো করেছেন তা আমার জানা নেই। তবে শুনেছি প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়েছে দুই দফায় প্রকল্পটির কাজ সমাপ্ত করতে।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাম্পগুলো চালু না থাকায় সবগুলো পাম্প হাউজের দরজায় তালা ঝুলছে। পাম্পগুলোতে মরিচা ধরেছে। প্রায় সবগুলো পাম্প হাউজ ঝোঁপঝাড়ে ডুবে গেছে। পানির সরবরাহ না থাকায় যে সকল বাড়িতে পানির মিটার লাগানো হয়েছিল সেই মিটারগুলোতে মরিচা ধরে নষ্ট হচ্ছে।
পুকুরপাড় দত্ত পাড়া মহল্লার সংগীত শিক্ষক শ্যামল কুমার সাহা জানান, তার বাড়িতে অনেক কাল আগে পৌরসভা থেকে পানির মিটার লাগানো হয়। কিন্তু পাইপ লাইনের পানি পাননি।
২নং ওয়ার্ডের চরুয়া পাড়ার সহিদুল ইসলাম জানান, তাদের বাড়িতে পানির জন্য মিটার চেয়ে আবেদন করেন। মিটারে তো দূরের কথা পাইপে পানিই আসে নাই তাদের এলাকায়।
এদিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ জানান, পাইপ লাইনের ত্রুটি ধরা পড়ায় কয়েক দফা চেষ্টার পরেও পাম্প চালু রাখা যায়নি। তিনি জানান, এতে পানির পাম্পগুলো নষ্ট হচ্ছে। সেই সাথে পানি সরবরাহের পাইপ লাইন জ্যাম হচ্ছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানানো হয়েছে, পাম্প হাউজ ও পাইপ লাইনের স্থাপনের কাজ শেষে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার পর পাম্প ও পানির লাইন আনুষ্ঠানিকভাবে শাহজাদপুর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। 
শাহজাদপুর জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী রিপন মিয়া জানান, হস্তান্তরের পর পৌরসভা থেকে সঠিকভাবে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে পাইপ লাইনে ত্রুটি দেখা দিয়েছে।
এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকায় অনেক কাল আগেই তাঁত শিল্প ও দুগ্ধশিল্প গড়ে উঠে। এ শিল্পে প্রচুর আয়রনমুক্ত পানির প্রয়োজন। সেই লক্ষ্যে এলাকায় সুপেয় পানির চাহিদা মেটাতে পাঁচটি পানির পাম্প ও ১৫ কিলোমিটার পানির পাইপ বসানো হয়। এছাড়া বহুতল বাসা গড়ে উঠায় পাইপ লাইনের পানির চাহিদা বেড়ে যায়। পৌরসভা প্রতিটি শিল্প প্রতিষ্ঠান ও ডেইরি খামারে, বাসা-বাড়িতে পানি সরবরাহ করতে না পারায় লোকজন বিকল্প পানির উৎস খুঁজতে থাকে। এ কারণে শাহজাদপুরে সাবমার্সেবল পানির পাম্প বসানোর হিড়িক পড়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যেতে শুরু করেছে। এ থেকে রক্ষা পেতে হলে পৌরসভার পাম্প হাউজ ও পাইপ লাইনগুলো জরুরীভাবে মেরামত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

1

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

2

মুন্সীগঞ্জে খাল পরিদর্শনকালে খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি

3

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

4

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

5

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

6

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

7

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

8

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

9

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

10

সিরাজগঞ্জে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

11

তফসিলের আগেই রাসিকে ভোটের হাওয়া ॥ জামায়াতের একক, বিএনপির একা

12

বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা

13

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

14

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

15

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

16

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

17

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

18

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

19

সিরাজগঞ্জে মুরগি খামারে ফিরছে সচ্ছলতা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন