superadmin
প্রকাশ : May 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার  ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ ইতিপূর্বে শূন্য ঘোষণা হওয়ায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন। ২নং আলাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুস সাখির বাবলুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা আনার কারণে এবং চেয়ারম্যানের পথ থেকে অপসারণের আবেদন করলে তদন্ত সাপেক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা দিয়ে  প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে দিনাজপুর জেলা প্রশাসক প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করে। গতকাল রবিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের ভবনে আনুষ্ঠানিকভাবে  দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, মনজুরুল ইসলাম, মানিক মন্ডল, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, অর্পণ চন্দ্র, গৌড় চন্দ্র, সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগম, রহিমা খাতুন, চায়না খাতুনসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

1

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

2

ফরিদপুরে আ. লীগ নেতাকে ধরতে গিয়ে ৫ পুলিশ কর্মকর্তা আহত, আসাম

3

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

4

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

5

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

6

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

7

ফরিদপুরে মারুফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ

8

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

9

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

10

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

11

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

12

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবক

13

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

14

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

15

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

16

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

17

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এডিসের প্রজননস্থল ধ্বংসে মাঠে রাজ

18

ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধ নিয়ে হামলায় বৃদ্ধ আহত, হাসপাতালে ভ

19

লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে দুই শতাধিক শিক্ষার্থীকে শপথ পড়াল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন