superadmin
প্রকাশ : May 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মামলা, ধর্ষক পলাতক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশু প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম দয়াল (৬৫) এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মোছাঃ আবিদা খাতুন বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়ী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুল ইসলাম (দয়াল) উপজেলার মালিপাড়া গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি তার মামার বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী দয়াল প্রায়ই সেখানে যাতায়াত করত। অভিযোগ রয়েছে, যাতায়াতের একপর্যায়ে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে সে। সর্বশেষ গত ৫ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির জন্ম তারিখ ২৬ মে ২০১৪। সে হিসেবে তার বয়স ১২ বছরের কিছু বেশি। তার বাবা কেরামত আলী একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক। মা মিল চাতালে ধান-ভুট্টা শুকানোর কাজ করেন। অত্যন্ত দরিদ্র ও অসহায় এই পরিবারের শিশুটিকে একা পেয়ে দীর্ঘদিন ধরে এই পাশবিক নির্যাতন চালানো হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে এবং গর্ভপাত করানোর জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চাপ প্রয়োগ করে আসছিল। বিষয়টি অর্থের বিনিময়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলে। তবে অপরাধের গুরুত্ব বিবেচনা করে শিশুটির পরিবার আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সচেতন মহল মনে করেন, অর্থের বিনিময়ে এমন জঘন্য অপরাধের আপস হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ লতিফ শাহ জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার এজাহার জমা দিয়েছেন এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছি। এজাহারে তিনজনকে সাক্ষী করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

1

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

2

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

3

রাজনীতির নয়া মোড়: ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান, ভোলায় ফিরে

4

চৌহালীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে ভিডিও কনফারেন্স

5

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

6

ব্রেকিং নিউজ: ৩ ধাপে আসছে নবম পে-স্কেল, লাখো কর্মচারীর স্বপ্

7

কুড়িগ্রামে স্কুলে আসেন না শিক্ষক, দিনের পর দিন স্কুল তালাবদ্

8

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

9

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

10

রেলের ভুল সিদ্ধান্তে শত শত কোটি টাকার ক্ষতি; নেই জবাবদিহিতা

11

ফুলবাড়ীতে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্

12

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

13

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

14

পুরোনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

15

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

16

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

17

স্বৈরাচার এবং গুপ্ত রাজনীতি করা একটি পক্ষ আবার একসঙ্গে হয়েছে

18

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়

19

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন