superadmin
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে একটি মাছের ঘের থেকে জান্নাতি (১৪) নামে সৌদি আরব প্রবাসীর কিশোরী কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা দেখা দিলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে তাল কুড়াতে (স্থানীয়দের ভাষায় তাল টোকাতে) যায় জান্নাতি। দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘেরের অল্প পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্বজনরা বুঝতে পারেন, সে আর বেঁচে নেই।
এ ঘটনায় জান্নাতির মামা আল-আমিন সরদার মোল্লাহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, জান্নাতিকে হত্যা করে মাছের ঘেরে ফেলে রাখা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা জানান, জান্নাতির বাবা সৌদি আরব প্রবাসী। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর তার মা অন্যত্র বসবাস করলেও জান্নাতি দাদির কাছে চাচার বাড়িতে লালিত-পালিত হচ্ছিল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, মাথায় তাল পড়ে তার মৃত্যু হতে পারে। আবার কেউ সাপের কামড়ের আশঙ্কার কথাও বলছেন। তবে এসব দাবির কোনোটি এখন পর্যন্ত তদন্তে নিশ্চিত হয়নি। স্থানীয়রা বলছেন, রহস্যজনক এই মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে হত্যার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

1

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

2

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

3

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান ॥ দেড় লাখ

4

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

5

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

6

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

7

তাড়াশে আশ্রয়ণ প্রকল্প এখন মাদকসেবী-জুয়াড়িদের আখড়া

8

ই-বর্জ্যের রাসায়নিকে তীব্র হচ্ছে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁক

9

রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা: অংশ নিল ২৬ ম

10

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

11

সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ভাগ্য খুলছে খামারিদের

12

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

13

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

14

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

15

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

16

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

17

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

18

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

19

চার দিন ধরে নিখোঁজ যুবকের পোড়া লাশ উদ্ধার, আটক ৩

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন