superadmin
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

'আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়ালে চরের বঞ্চনার আর্তনাদ

আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে': ভাইরাল তাজু ভাইয়ের আড়ালে চরের বঞ্চনার আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক:

"সাংবাদিকরা আমাদের এলাকায় আসেন না, তাই আমি নিজেই ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রল করেন, এতে আমার কষ্ট নেই। আমি শুধু চাই, আমাদের চরের মানুষের উন্নয়ন হোক।" কথাগুলো কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের তরুণ তাইজুল ইসলাম তাজুর।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে 'জিলাপির সরকারি রেট' নিয়ে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনায় আসেন এই যুবক, যাকে নেটিজেনরা এখন 'তাজু ভাই ২.০' নামে চেনেন। পেশায় রাজমিস্ত্রির সহকারী তাইজুল ঢাকাতে হাড়ভাঙা পরিশ্রম করেন পরিবারের মুখে অন্ন তুলে দিতে। তার বাবা-মা দুজনেই শ্রবণপ্রতিবন্ধী। অভাবের তাড়নায় স্কুলে যাওয়ার সুযোগ না হলেও নিজের এলাকার অবহেলিত মানুষের কথা বিশ্ববাসীকে জানাতে হাতে তুলে নিয়েছেন মোবাইল ফোন।

​তাজু জানান, তার ইউনিয়নে আসতে চারটি নৌঘাট পাড়ি দিতে হয়। দুর্গম পথ হওয়ার কারণে মূলধারার সাংবাদিকরা সহজে সেখানে পৌঁছাতে পারেন না। ফলে চরের মানুষের নদীভাঙন, রাস্তাঘাটের বেহাল দশা আর অভাব-অনটনের খবর অজানাই থেকে যায়। সেই অভাববোধ থেকেই তিনি নিজের ঢঙে ভিডিও তৈরি শুরু করেন।

​ভাইরাল হওয়ার পর একদল মানুষ তার সরলতাকে ইতিবাচকভাবে নিলেও, অনেকেই তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপে মেতেছেন। তবে এসবে বিচলিত নন তাজু। তার একমাত্র লক্ষ্য—প্রশাসন ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, যেন তার এলাকার অবহেলিত চরাঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগে। হাসির খোরাক হওয়া এই মানুষটির আড়ালে লুকিয়ে আছে এক অদম্য প্রতিবাদী কণ্ঠস্বর, যে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়েও লড়ে যাচ্ছেন নিজ জনপদের মানুষের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

1

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

2

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

3

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

4

ফুলবাড়ীতে বাসমতি ও লম্বা চালের প্রদর্শনী অনুষ্ঠিত

5

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

6

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

7

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

8

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

9

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

10

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

11

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

12

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

13

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

14

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

15

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

16

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নবনির্বাচিত রিহ্যাব চট্ট

17

রোববার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

18

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

19

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন