superadmin
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্টকে কেন্দ্র করে আ. লীগকে নাশকতা করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থান দিবসকে সামনে রেখে দেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগকে ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।  সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সাংবাদিক আওয়ামী লীগের নাশকতার শঙ্কা নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি- তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে; এর বেশি তৎপরতা তো দেখি না। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ঘিরে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হবে। ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। সেই শক্তিও এই দলটির এখন আর নেই। সাম্প্রতিক সময়ে মেট্রোরেলে বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, উল্টো রথযাত্রার দিন মতিঝিল এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার মধ্যে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। আনসার সদস্য সেটি দেখে পুলিশকে জানালে এলাকা ঘিরে ফেলা হয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। মন্ত্রী বলেন, এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো চক্র হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা; তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সফল হতে দিই নাই। এর পেছনে কারা আছে, সেটা তদন্ত করছি। তিনি আরও জানান, আশুলিয়াতেও একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে, যা একইভাবে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। তারপরও সরকার সতর্ক রয়েছে। উগ্রবাদী তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় বিশেষ টিম কাজ করছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সঞ্জীব গৌরের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত বলতে পারবে। তবে তিনি বলেন, সঞ্জীব গৌর নিজেই বক্তব্য দিয়ে জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে তিনি আশাবাদী এবং যুক্তরাজ্য বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। আওয়ামী লীগের তৎপরতা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বলেন, কোনো যানবাহন যেন অরক্ষিত অবস্থায় না থাকে, দায়িত্বে থাকা সদস্যরা যেন সবাই একসঙ্গে গাড়ি ফেলে কোথাও না যান- এসব নির্দেশনা নিয়মিতভাবেই দেওয়া হয়। এটিকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এদিকে ৫ আগস্টকে সামনে রেখে এনসিপির কর্মসূচি ও হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে তাদের দলের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সমন্বয়ে একটি সভা হবে। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং এ বিষয়ে আলোচনা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

1

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

2

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

3

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

4

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

5

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন জাস্টিন বিবার, থাকবেন শাকিরা, ম্যাডো

6

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

7

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

8

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

9

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

10

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

11

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফো

12

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

13

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

14

এবার ইউরোপের দেশ সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

15

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

16

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

17

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাগ

18

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

19

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন