superadmin
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পরবর্তী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী পেশাজীবীদের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। দেশব্যাপী কমিটি গঠনের পাশাপাশি দলীয় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালন পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার খুলনা জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনি। বিশেষ আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম  রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন টিটো ও খুলনা জেলা পেশাজীবী দলের সভাপতি এডভোকেট এস এম মনজুর কাদের মিঠু, এস এম ইকবাল হাসান তুহিন, শেখ সারাফাত হোসেন দুলু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর পেশাজীবী দলের সহ-সভাপতি মিজানুর রহমান টিংকু, সাতক্ষীরা পেশাজীবী দলের সভাপতি ও  সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম ও শেখ সোহরাব হোসেন বাবু।
জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর, জুলফাত ইলা আগা, আলমগীর কবির রুবেল, ইউসা জহির, জসীমউদ্দীন লাবু, মাহবুব হাসান মুন্না, জেলা পেশাজীবী দলের সাধারণ সম্পাদক তাওহিদ রসুল শিমুল, জেলা সাংগঠনিক সম্পাদক জুবায়ের মোরশেদ, জেলার সিনিয়র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, মোঃ হামিদুর রহমান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল হোসেন শান্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ এনামুল হক বাচ্চুসহ পেশাজীবী দল ও বিভিন্ন পেশাজীবী পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমগ্র পেশাজীবীদের দক্ষ শিক্ষিত একতাবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব, দেশের গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনজুর হাসান অপু। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠন ও বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

1

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

2

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

3

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

4

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

5

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

6

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব

7

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

8

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

9

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

10

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

11

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শীতকালীন পুষ্টির গুরুত্ব:

12

বিগ ব্যাশে রিশাদ-ঝলক: স্পিনারদের মধ্যে এখন শীর্ষে বাংলাদেশের

13

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

14

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

15

কালীগঞ্জে শিক্ষকের উপর হামলা, মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মা

16

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

17

ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধ নিয়ে হামলায় বৃদ্ধ আহত, হাসপাতালে ভ

18

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

19

নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রীর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন