superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’দিনব্যাপী “নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় কমিউনিটি সেন্টারের হলরুমে ২২ ও ২৩ এপ্রিল দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার এবং নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা. মাহফুজা নাজনীন।
দু’দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের মৌলিক ধারণা, কার্যকর যোগাযোগ কৌশল, অধিকার বিষয়ে সচেতনতা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

1

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পা

2

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

3

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

4

সার সঙ্কটে দিশেহারা কৃষক; বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না

5

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

7

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক, এক বছরের জন্য বহি

8

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

9

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

10

রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছ

11

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

12

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

13

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

14

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

15

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

16

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

17

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

18

ঝালকাঠিতে নদী ভাঙনে বিলীন সড়ক, ৬ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ॥

19

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন