superadmin
প্রকাশ : May 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : টানা তিন দফা কমার পর আবার বেড়েছে সোনার দাম। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বেড়ে যাওয়াকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের ক্ষেত্রে ২ হাজার ৯৯ টাকা বেড়ে দাম হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
আজ বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ১৫ মে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়। এরপর ১৬ মে কমে ৪ হাজার ৩৭৪ টাকা এবং বুধবার ২০ মে কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। তিন দফায় মোট কমেছিল ৮ হাজার ৭৪৭ টাকা। সেই কমার ধারায় ছেদ টেনে এবার একধাপেই সমান পরিমাণ বাড়ানো হলো।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬ দফায়, আর কমেছে ৩১ দফায়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।
সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকায় স্থির রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

1

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

2

জায়নামাজ, পালকি-হারিকেনসহ প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা র‌

3

রাজশাহীর গোদাগাড়ীতে পোল্ট্রি বর্জ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য মা

4

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

5

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

6

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

7

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

8

fdgfdf fgffd

9

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

10

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

11

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

12

৩০ লক্ষ টাকা আত্মসাতে ডিমলা পিআইও অফিসের অফিস সহকারি গ্রেফতা

13

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

14

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

15

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

16

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

17

শিলিগুড়ির হোটেল নিষেধাজ্ঞা প্রত্যাহার

18

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

19

মরুর প্রাণী সৈয়দপুরে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন