superadmin
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

রতন বড়ুয়া : চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব আবুরখীল তালুকদারপাড়ায় অবস্থিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে প্রকৌশলী রানা বড়ুয়ার সঞ্চালনায় এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে নববর্ষ বরণ, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সকাল বেলা এক বর্ণাঢ্য র‌্যালি আবুরখীলের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে আবার শান্তিময় বিহারে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া। এরপর স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্যরা প্রজ্ঞানন্দ মহাথের এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১০টায় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন সাবেক সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া। সন্ধ্যা ৬টায় শুরু হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর যুগ্ম সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া এম জে এফ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ঠ দানশীল ব্যক্তিত্ব আবুরখীল নন্দনকানন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিত বড়ুয়া নান্টু। আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু। সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি ও জাতিয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য দোলন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুন্না বড়ুয়া ও অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আনন্দ প্রসাদ বড়ুয়া। সংবর্ধিত গুণীজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ও রাউজান প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া। এতে বক্তব্য রাখেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, সহ-সভাপতি রিরু বড়ুয়া ও সহ-সভাপতি পিকলু বড়ুয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সেনা সদস্য কুনাল বড়ুয়া, সমাজসেবক বিজয় বড়ুয়া, রুবেল বড়ুয়া, রাজু বড়ুয়া, অনিক বড়ুয়া, আলভি বড়ুয়া, নিউটন বড়ুয়া, সুবোধ বড়ুয়া, অর্থসম্পাদক রাজু বড়ুয়া, নিরু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া, রিমেল বড়ুয়া, হিমেল বড়ুয়া, রিমন বড়ুয়া, স্বাগত বড়ুয়া, হৃদয় বড়ুয়া, সুব্রত বড়ুয়া মনা, অর্নব বড়ুয়া, রকি বড়ুয়াসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা শেষে রাতে সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুপস বড়ুয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

1

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

2

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

3

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

4

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

5

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

6

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

7

সিরাজগঞ্জের যমুনা নদীর মাছের চাহিদা দেশব্যাপী

8

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

9

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

10

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

11

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

12

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

13

চাকরি রাজস্বকরণ এবং বেতন বৈষম্য নিরসনে গেইটকিপারদের ৭ দিনের

14

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

15

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

17

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

18

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

19

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন