superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারী আটক

ইয়ানূর রহমান : যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা শহরের হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে।
গতকাল শনিবার দুপুরে শহরের বড় বাজারের জয় মা ভান্ডারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত দুলাল কাজীর ছেলে আব্দুর রহমান (২২) এবং বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মৃত কাশীনাথ ব্যানার্জির ছেলে মিন্টু ব্যানার্জি (৩৫)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানুল্লাহ আমানের নেতৃত্বে পুলিশ ফাঁড়ির এটিএসআই আতিউর রহমানের সমন্বয়ে একটি টিম অভিযান চালায়। এসময় মাদক কারবারি সাইকেল আরোহী দু’জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কাছ থেকে ৮৫টি এবং মিন্টু ব্যানার্জির কাছ থেকে ৭৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আমানুল্লাহ আরো জানান, উদ্ধারকৃত মাদক জব্দ এবং আসামিদের আদালতে সোপর্দের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎপাদন শূন্য সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্প

1

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

2

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

3

পাকিস্তানের ইতিহাসে প্রথম ‘প্রতিরক্ষা বাহিনী প্রধান’ হলেন ফি

4

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

5

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

6

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

7

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥

8

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

9

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

10

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

11

নবাব সিরাজউদ্দৌলার আড়ালে দক্ষ খেলোয়াড়: প্রবীর মিত্রের মাঠ মা

12

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

13

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

14

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

15

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

16

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

17

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

18

সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী: মীর হেলাল

19

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন